হুজুরে পাক (ﷺ)’র প্রতি সন্দেহমুক্ত ভালোবাসা ও পরিপূর্ণ বিশ্বাসই আল্লাহর নৈকট্য লাভের প্রধান মাধ্যম

সৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সম্রাট

মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন এবং তাঁর নৈকট্য লাভ করা। কিন্তু আল্লাহর নৈকট্যের পথ কোনো মানুষের নিজের চিন্তা বা প্রচেষ্টায় পাওয়া যায় না; এই পথ শুধুমাত্র আল্লাহর প্রেরিত প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর মাধ্যমে উন্মুক্ত হয়েছে। তিনি মানবতার দিশারী, অন্ধকার যুগের আলো, এবং আল্লাহ ও বান্দার মধ্যে সেতুবন্ধন।

-নবীপ্রেম ঈমানের ভিত্তি:

 

প্রিয় নবী ﷺ বলেছেন—

 

> “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা-মাতা, সন্তান ও সকল মানুষের চেয়ে অধিক প্রিয় হই।”

(বুখারী ও মুসলিম)

 

এই হাদীস আমাদের জানিয়ে দেয় যে নবীজি (ﷺ)’র প্রতি ভালোবাসা কেবল অনুভূতি নয়—এটি ঈমানের শর্ত। নবীপ্রেমহীন ঈমান এমন, যেমন আত্মাহীন দেহ। নবীপ্রেম হৃদয়ের এমন এক আগুন, যা মুমিনকে আল্লাহর ভালোবাসার পথে এগিয়ে নেয়।

 

নবীজি (ﷺ)’র প্রতি সন্দেহমুক্ত ভালোবাসা মানে হলো—উনার প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ ও প্রতিটি আদর্শকে নিঃশর্তভাবে গ্রহণ করা, এমনকি আমাদের বোধগম্যতার সীমা ছাড়ালেও। নবীপ্রেম কেবল মুখে উচ্চারিত প্রশংসা নয়, বরং তা কাজ, আচরণ ও চরিত্রে ফুটে উঠতে হবে।

 

– সন্দেহমুক্ত বিশ্বাসের তাৎপর্য:

 

– আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন—

 

فَلَا وَ رَبِّکَ لَا یُؤۡمِنُوۡنَ حَتّٰی  یُحَکِّمُوۡکَ فِیۡمَا شَجَرَ  بَیۡنَہُمۡ ثُمَّ  لَا  یَجِدُوۡا فِیۡۤ  اَنۡفُسِہِمۡ حَرَجًا  مِّمَّا قَضَیۡتَ  وَ یُسَلِّمُوۡا  تَسۡلِیۡمًا ﴿۶۵﴾

 

> “অতএব তোমার রবের শপথ! তারা কখনই বিশ্বাস স্থাপনকারী হতে পারবেনা, যে পর্যন্ত তোমাকে তাদের সৃষ্ট বিরোধের বিচারক না করে, অতঃপর তুমি যে বিচার করবে তা দ্বিধাহীন অন্তরে গ্রহণ না করে এবং ওটা সন্তষ্ট চিত্তে কবূল না করে।”

 

(সূরা আন-নিসা: ৬৫)

 

এ আয়াত স্পষ্ট করে যে, নবীজি (ﷺ)’র সিদ্ধান্ত ও আদর্শের প্রতি পূর্ণ বিশ্বাস ছাড়া কোনো মুসলমানই আল্লাহর নিকট সত্যিকার মুমিন হতে পারে না। রাসূলে পাক (ﷺ)’র জীবন, শিক্ষা ও বাণী নিয়ে যারা সন্দেহ করে, তারা ঈমানের আলো থেকে বঞ্চিত হয়।

 

সন্দেহ হচ্ছে শয়তানের অস্ত্র, আর বিশ্বাস হচ্ছে মুমিনের ঢাল। হুজুরে পাক (ﷺ)’র প্রতি পরিপূর্ণ বিশ্বাসের মাধ্যমে মুমিন সেই ঢাল হাতে নেয়, যা তাকে বিভ্রান্তি ও কুফরির আক্রমণ থেকে রক্ষা করে।

 

– নবীপ্রেমই আল্লাহপ্রেমের পথ:

 

– পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন—

 

> قُلۡ  اِنۡ کُنۡتُمۡ تُحِبُّوۡنَ اللّٰہَ فَاتَّبِعُوۡنِیۡ یُحۡبِبۡکُمُ اللّٰہُ وَ یَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ ؕ وَ اللّٰہُ غَفُوۡرٌ  رَّحِیۡمٌ ﴿۳۱﴾

 

> “তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালবাস তাহলে আমার অনুসরণ কর, যাতে আল্লাহ তোমাদেরকে ভালবাসেন ও তোমাদের অপরাধসমূহ ক্ষমা করেন; এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়।”

 

(সূরা আল ইমরান: ৩১)

 

এ আয়াতটি নবীপ্রেমের প্রকৃত অর্থ ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহর ভালোবাসা অর্জনের একমাত্র পথ হলো নবীর অনুসরণ। রাসূলে পাক (ﷺ)’র প্রতি আনুগত্যই আল্লাহর নৈকট্যের সেতু।

 

সাহাবায়ে কিরামের জীবনে আমরা নবীপ্রেমের এমন অসংখ্য উদাহরণ পাই, যা ভাষায় প্রকাশ করা কঠিন। হযরত বেলাল (রা.) যখন নবীজির ইন্তেকালের (পর্দার) পর মদিনায় নামাজের আজান দিতে চাইলেন না, তখন উনার কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল ভালোবাসার বেদনায়।

 

এই প্রেমই ছিল তাঁদের জীবনের শক্তি, এই বিশ্বাসই তাঁদের আল্লাহর নিকট সম্মানিত বানিয়েছে।

 

– নবী করিম (ﷺ)’র প্রতি সন্দেহমুক্ত ভালোবাসাই ঈমানের দাবী ও ঈমানের মূল স্তম্ভ:

 

নবী করিম (ﷺ)’র এর প্রতি সন্দেহমুক্ত বিশ্বাস আমাদের তৈরীকৃত কোনো আকিদা নয়,বরং সাড়ে চৌদ্দশ বছর আগে সাহাবায়ে কেরামগণ এগুলো আমল করেছেন এবং আমাদের শিখিয়েছেন,সুবহানাল্লাহ!

 

যেমনটি হাদীস শরীফে রয়েছে-

 

– প্রথম হাদীস:

 

عن أبي موسى رضي الله عنه قال:

كنت عند النبي ﷺ وهو نازلٌ بالجعرانة بين مكة والمدينة ومعه بلال، فأتى النبي أعرابي فقال: ألا تنجز لي ما وعدتني؟ فقال له ﷺ: أبشر. فقال: قد أكثرت علي من أبشر! فأقبل على أبي موسى وبلال كهيئة الغضبان، فقال: رَدَّ البُشْرَى فَاقْبَلا أَنْتُمَا.قالا:قبلنا۔

 ثم دعَا بقدحٍ فيه ماء، فغسل يديه ووجهه فيه، ومج فيه، ثم قال: اشربا منه وأفرغا على وجوهكما ونحوركما وأبشرا.

فأخذ القدح ففعلا۔ فنادت

أم سلمة رضي الله عنها من وراء الستر: أن أفِضلا لأُمِّكُما فأفضلا لها منه طائفة۔

(متفق عليه)

 

বাংলা অর্থ:

 

> হযরত আবু মূসা (রাঃ) বলেন — আমি নবী করিম ﷺ-এর খেদমতে ওনার পাশে ছিলাম, তিনি মক্কা ও মদিনার মধ্যবর্তী “জু‘রানা” নামক স্থানে অবস্থান করছিলেন, এবং ওনার সাথে হযরত বেলাল (রাঃ) ছিলেন।

 

এ সময় এক বেদুইন (আরব গ্রামীণ লোক) এসে বলল, “আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করবেন না?”

নবী ﷺ বললেন, “তুমি সুসংবাদ গ্রহণ কর।”

বেদুইন কিছুটা অবাক হয়ে বলল, “আপনি তো আমাকে বারবার সুসংবাদই দিচ্ছেন!”

 

> তখন নবী ﷺঐ আশেকের এমন উত্তর শুনে! তিনি হযরত আবু মূসা ও বিলালের(রা) এর দিকে ফিরে বললেন,

 

“সে তো সুসংবাদটি নিচ্ছে না! তাই তোমরা গ্রহণ কর।(”অর্থাৎ জান্নাত এর সু-সংবাদ গ্রহণ করো)

এরপর তিনি এক পাত্রে পানি আনালেন, তাতে নিজের হাত ও মুখ ধুয়ে, মুখ মুবারকের কিছু অবশিষ্ট পানি উক্ত পাত্রে রাখলেন(অর্থাৎ কুলি করলেন)।   এবং বললেন —

> “তোমরা এটা থেকে পান করো, এবং তোমাদের মুখ ও গলায় এবং বুকে ঢেলে নাও, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো।”

ওনারা তাই করলেন।

তখন হযরত উম্মে সালামা (রাঃ) পর্দার আড়াল থেকে বললেন, এমন বরকতময় অবশিষ্ট পানি হতে কিছু পানি “তোমরা তোমাদের মা (আমার) জন্য তবারুক হিসেবে রেখে দাও।

ওনারা তাই করলেন।(সুবহানাল্লাহ)।

 

(সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত)। [1]

 

দেখুন,উক্ত হাদীস শরীফ হতে আমরা প্রমাণ পেলাম যে,যে মুহূর্তে জান্নাতের সুসংবাদ দিলেন সাহাবীগণ কি কোনো সন্দেহজনক প্রশ্ন করেছিলেন যে,হে রাসূল (ﷺ)!আপনি তো পর্দা হননি!দুনিয়ায় থেকে আপনি কিভাবে জান্নাতের সুসংবাদ দিলেন?

এমন কোনো প্রশ্ন উনাদের অন্তরে ছিলও না এবং জাগেওনি!কেননা,উনারা নবীজির প্রতি অন্ধ ছিলেন।তিনি (রাসূলে পাক ﷺ) যদি রাতকে দিন বলতেন তাহলে উনারা তা-ই মেনে নিতেন!সুবহানাল্লাহ!

 

*দেখুন উনাদের ভক্তি-বিশ্বাস কত গভীর!আমাদেরও এমন বিশ্বাস জন্ম নেয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে,আমিন।*

 

– নবীজির প্রতি সন্দেহমুক্ত ভালোবাসার ফলাফল ও প্রতিদান:

 

নিম্নোক্ত হাদিসটি দেখুন এবং নিজেও আমল করুন যে,এই প্রশ্নহীন ও সন্দেহমুক্ত ভালোবাসা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ।যার প্রতিদান আল্লাহ নিজেই দেন।নিম্নোক্ত হাদিস শরীফটি তারই প্রমাণ বহন করে।(সুবহানাল্লাহ)।

 

– হাদিস শরীফে এসেছে-

 

– দ্বিতীয় হাদীস:

 

عن أنس رضي الله عنه قال:

بينما رسول الله ﷺ ذات يوم بين أظهرنا إذ أغفى إغفاءة، ثم رفع رأسه متبسّماً،

فقلنا: ما أضحكك يا رسول الله؟

قال: «أُنزِلَتْ عَلَيَّ آنِفاً سُورَةٌ».

فقرأ:

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ.

ثم قال: «أتدرون ما الكوثر؟»

فقلنا: الله ورسوله أعلم.

قال: «فإنه نهر وعدنيه ربي عز وجل، عليه خير كثير، هو حوض تَرِدُ عليه أمتي يوم القيامة، آنيته عدد النجوم.»

(رواه مسلم وأبو داود والنسائي)

 

বাংলা অর্থ:

 

> হযরত আনাস (রাঃ) বলেন —

> একদিন আমরা রাসূলুল্লাহ ﷺ-এর পাশে বসেছিলাম, হঠাৎ তিনি একটু তন্দ্রায় গেলেন,তারপর মাথা মুবারক উঠিয়ে হাসলেন।আমরা বললাম, “হে আল্লাহর রাসূল ﷺ, আপনাকে কীসে হাসালো?”তিনি বললেন, “আমার ওপর এখনই একটি সূরা নাযিল হয়েছে।”এরপর তিনি পাঠ করলেন:

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الأَبْتَرُ

 

> তারপর বললেন, “তোমরা জানো ‘কাওসার’ কী?”

আমরা বললাম, “আল্লাহ ও তাঁর রাসূল ভালো জানেন।”

> তিনি বললেন, “‘কাওসার’ হলো একটি নদী, যা আমার প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন।

এতে অফুরন্ত কল্যাণ রয়েছে।

কিয়ামতের দিনে আমার উম্মত তার কাছে আসবে, এর পাত্রসমূহ আকাশের নক্ষত্রের সংখ্যার মতো বিপুল হবে।”

 

(সহীহ মুসলিম, আবু দাউদ ও নাসায়ী বর্ণিত)। [2]

 

এই হাদিসটি আমাদের প্রমাণ দেয় যে,যারা নবীজির প্রতি সন্দেহমুক্ত ভালোবাসা রাখবে,তাদের জন্য কিয়ামতের মাঠ হবে সর্বোচ্চ নিরাপদ এর স্থান।

তাদেরকে আমার নবী নিশ্চিত সুপারিশ করবেন এবং আমার নবী তাদের নিজ হাতে হাউজে কাউসার এর পানি পান করাবেন!সুবহানাল্লাহ!

 

*এই কথাগুলো আমার,আপনার কথা নয়!এগুলো বিশুদ্ধ হাদিস শরীফের কথা!যার সাক্ষী এই আলোচ্য হাদিসটিতে বর্ণিত হয়েছে।*

 

– নবীপ্রেমের বাস্তব প্রকাশ:

 

নবীজি (ﷺ)’র প্রতি ভালোবাসা শুধু আবেগ নয়, বরং তা জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হতে হবে।

– রাসূলে পাক (ﷺ)’র সুন্নাতকে জীবনের আদর্শ বানানো।

– উনার চরিত্র ও নীতিকে নিজের জীবনে ধারণ করা।

– দরূদ শরীফ অধিক পরিমাণে পাঠ করা, কারণ দরূদ নবী করিম (ﷺ)’র সঙ্গে আত্মিক সম্পর্ক মজবুত করে।

– উনার শিক্ষা ও আদর্শ প্রচারে নিজেকে নিয়োজিত করা।

– কোনো অবস্থাতেই নবীর শিক্ষা নিয়ে সন্দেহ বা অবহেলা না করা।

 

যে ব্যক্তি নবী করিম (ﷺ)’র প্রতি এইরূপ ভালোবাসা ও বিশ্বাস রাখে, আল্লাহ তাঁর অন্তরে এমন নূর সৃষ্টি করেন, যা তাকে পাপ থেকে বিরত রাখে এবং তাকওয়ার পথে পরিচালিত করে।

 

– নবীপ্রেম- ‘আত্মার প্রশান্তি ও ঈমানের সৌন্দর্য’ :

 

নবীজি (ﷺ)’র প্রতি ভালোবাসা এমন এক প্রশান্তি, যা দুনিয়ার সব বেদনা ও হতাশা থেকে মুক্তি দেয়। নবীজি (ﷺ)’র স্মরণে অশ্রু ঝরে, উনার সুন্নাতে শান্তি মেলে—এটাই প্রকৃত ঈমানের স্বাদ। নবীপ্রেমী হৃদয় কখনো অন্যায়, মিথ্যা ও অহংকারে ভরে না।

 

যে নবীজি (ﷺ) কে ভালোবাসে, সে অন্যকে ঘৃণা করতে পারে না; সে জানে, নবীজি (ﷺ)’র চরিত্র ছিল রহমতের, ক্ষমার ও নম্রতার। তাই নবীপ্রেম মুমিনকে মানুষ হিসেবে শ্রেষ্ঠ করে তোলে।

 

– উপসংহার:

 

রাসূলে পাক (ﷺ)’র প্রতি সন্দেহমুক্ত ভালোবাসা ও পরিপূর্ণ বিশ্বাস ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা অসম্ভব। নবীজি (ﷺ)’র আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল, যাঁর আদর্শের মধ্য দিয়েই মানুষ জান্নাতের পথ খুঁজে পায়।

 

আজকের যুগে নবীপ্রেম মানে কেবল নবীজি  নাম জপা নয়—বরং উনার আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। যে হৃদয়ে রাসূলাল্লাহ (ﷺ)’র প্রতি অটল ভালোবাসা ও সন্দেহহীন বিশ্বাস রয়েছে, সেই হৃদয়ই আল্লাহর সান্নিধ্যে পৌঁছার যোগ্য।

 

*নবীপ্রেমই ঈমানের প্রাণ, নবীপ্রেমই আল্লাহর ভালোবাসার চাবিকাঠি, আর নবীপ্রেমই আল্লাহর নৈকট্য লাভের প্রধান মাধ্যম।*

 

#সূত্র:

[1] ১ম হাদিস-সহীহ বুখারী শরীফ, ৪র্থ খন্ড,হাদিস নাম্বার-৪০৭৩। সহীহ মুসলিম, ৪র্থ খন্ড,হাদিস নাম্বার-২৪৯৭।

[2] ২য় হাদিস-সহীহ মুসলিম, ৪র্থ খন্ড,হাদিস নাম্বার-৪০০।

সুনানে আবু দাউদ শরীফ- ৪র্থ, হাদিস শরীফ-৪৭৪৭,সুনানে নাসায়ী শরীফ-২য় খন্ড,হাদিস নাম্বার-৯০৪।