মুহাম্মদ নিজাম উদ্দিন কাদেরী
খতিব শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ কাতালগঞ্জ চট্টগ্রাম

আমি আজ কয়েক দিন যাবত অসুস্হতার কারনে বিচানা বন্ধি,এই সময়ে কল্পনায় অনেক কিছু আসছে,হয়ত হায়াত শেষ,মৃর্ত্যু কাছে চলে আসছে,তাওবার শেষ সময়,আরো অনেক কিছু,,,
অসুস্হ হলে সুস্হতার গুরুত্ব বুঝা যায়,তবে অসুস্হতার সময় চরম অসহায় হলে ও অসুস্হাতার সময়টা অনেক কারনে আল্লাহ’র নিয়ামত৷
১,অসুস্হতা আল্লাহ’র পক্ষ থেকে আসে
কুরআন বলে
– قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فليتوكل المتوكلون
তাওবা৫১
অসুস্হতার সময় যারা আল্লাহর উপর ভরসা করবেন তারা নিয়ামত প্রাপ্ত হবে৷
২,আল্লাহ ভালবাসা পাওয়ার সুযোগ!
অসুস্হার সময় সবর করলে আল্লাহ তায়ালা ঐ বান্দাকে ভালোবাসবেন কুরআন বলে
وَاللَّهُ يُحِبُّ الصابرين
সূরা আলে ইমরান ১৪৬
৩,আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরী করার সুযোগ!
অসুস্হ অবস্হায় কারো মুখাপেক্ষী না হয়ে কেবল আল্লাহর মুখাপেক্ষি হলে আল্লাহ’র নিকট যখন যা কিছু চাইবেন তখন কিছু দিয়ে দিবেন,সুন্নাহ বলে
قال الله تعالى “ما من عبد نزلت به بلية فاعتصم بمخلوق دوني إلا قطعت أسباب السماء من يديه، ووكلته إلى نفسه، وما من عبد نزلت به بلية فاعتصم بي دون خلقي إلا أعطيته قبل أن يسألني، وأستجيب له قبل أن يدعوني”.
৪,সমস্হ গুনাহ মাফের সুযোগ!
অসুস্হার কারণে আল্লাহ তায়ালা নিষ্পাপ শিশুর মত গুনাহ ক্ষমা করে দেন৷
مَنْ وُعِكَ لَيْلَةً فَصَبَرَ وَرَضِيَ بِهَا عَنِ اللَّهِ خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ.
৫,সত্যিকারের আপনজনকে চেনা যাই৷
সূখের সময় বন্ধুর অভাব নেই,অসূখের সময় তা বুঝা যায়৷মৃর্ত্যুর পর কোন ব্যক্তি আপনাকে মনে রাখবে,আপনার যিয়ারত করবে সেটা ও অসুস্হতার সময় বুঝা যায়
৬,রাসূল (দ:) ও অসুস্হ হয়েছিলেন, সহীহ বোখারী ৫৬৪৬ নং হাদীস-
হযরত মা আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর চেয়ে বেশী রোগের যন্ত্রণা ভোগকারী অন্য কাউকেও দেখিনি
ـ قَالَتْ مَا رَأَيْتُ أَحَدًا أَشَدَّ عَلَيْهِ الْوَجَعُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
৭,রোগের বিনিময়ে জান্নাত,
সহীহ বোখারী৫৬৫২নং হাদীস৷
ইবনু আবূ রাবাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, ইবনু ‘আব্বাস (রাঃ) আমাকে বললেনঃ আমি কি তোমাকে একজন জান্নাতী মহিলা দেখাব না? আমি বললামঃ অবশ্যই। তখন তিনি বললেনঃ এই কালো রঙের মহিলাটি, সে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসেছিল। তারপর সে বললঃ আমি মৃগী রোগে আক্রান্ত হই এবং এ অবস্থায় আমার লজ্জাস্থান খুলে যায়। সুতরাং আপনি আমার জন্য আল্লাহ্র কাছে দু’আ করুন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি যদি চাও ধৈর্যধারণ করতে পার। তোমার জন্য আছে জান্নাত। আর তুমি যদি চাও, তাহলে আমি আল্লাহ্র কাছে দু’আ করি, যেন তোমাকে আরোগ্য করেন। স্ত্রীলোকটি বললঃ আমি ধৈর্যধারণ করব। সে বললঃ ঐ অবস্থায় আমার লজ্জাস্থান খুলে যায়, কাজেই আল্লাহর নিকট দু’আ করুন যেন আমার লজ্জাস্থান খুলে না যায়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জন্য দু’আ করলেন।
عَنْ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلاَ أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلٰى قَالَ هٰذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللهَ لِي أَنْ لاَ أَتَكَشَّفَ فَدَعَا لَهَا
৮,অসুস্হতা আল্লাহর দয়াـ
সহীহ বোখারী5645
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহ্ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখকষ্টে পতিত করেন।
عَن أبي هُرَيْرَةَ يَقُوْلُ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم مَنْ يُرِدْ اللهُ بِه„ خَيْرًا يُصِب منه
৯,গাছের পাতার মত গুনাহ ঝড়ে যায়
সহীহ বোখারী5647
আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর অসুস্থ অবস্থায় তাঁর কাছে গেলাম। এ সময় তিনি ভীষণ জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আমি বললামঃ নিশ্চয়ই আপনি ভীষণ জ্বরে আক্রান্ত। আমি এও বললাম যে, এটা এজন্য যে, আপনার জন্য দ্বিগুণ সাওয়াব। তিনি বললেনঃ হ্যাঁ। যে কেউ রোগাক্রান্ত হয়, তাথেকে গুনাহসমূহ এভাবে ঝরে যায়, যেভাবে গাছ হতে তার পাতাগুলো ঝরে যায়।
عَنْ عَبْدِ اللهِ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَرَضِه„ وَهُوَ يُوعَكُ وَعْكًا شَدِيدًا وَقُلْتُ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا قُلْتُ إِنَّ ذَاكَ بِأَنَّ لَكَ أَجْرَيْنِ قَالَ أَجَلْ مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُه“ أَذًى إِلاَّ حَاتَّ اللهُ عَنْه“ خَطَايَاه“ كَمَا تَحَاتُّ وَرَقُ الشَّجَرِ
১০,গুনাহ মাফ করে অন্তর পরিশুদ্ধ করেন৷ সহীহ বুখারী 5640
আয়িশা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মুসলিম ব্যক্তির উপর যে সকল বিপদ-আপদ আসে এর দ্বারা আল্লাহ্ তার পাপ দূর করে দেন। এমনকি যে কাঁটা তার শরীরে ফুটে এর দ্বারাও।قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَا مِنْ مُصِيبَةٍ تُصِيبُ الْمُسْلِمَ إِلاَّ كَفَّرَ اللَّهُ بِهَا عَنْهُ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا ”.
(চলবে)